আবার টহল-তল্লাশিসহ আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত কাজগুলো শুরু করেছে র‌্যাব। আজ বুধবার থেকে র‌্যাব টহল দিতে শুরু করেছে।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর অধিনায়কসহ তিন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর টহল-তল্লাশির মতো নিয়মিত কাজ বন্ধ করে দেয় র‌্যাব। গত ২৬ মে র‌্যাব জানায়, র‌্যাব এখন শুধু তাদের ওপর অর্পিত সুনির্দিষ্ট সাতটি কাজই করবে।
তবে রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবকে আবারও টহল-তল্লাশিতে নামানোর সিদ্ধান্ত নেয় সরকার।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান আজ দৈনিক সকাল বেলাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য র‌্যাব টহল-তল্লাশিসহ নিয়মিত কাজগুলো আবারও পরিচালনা শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই টহল দেওয়া শুরু করেছে র‌্যাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top
Blogger Template