তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেঃ
অর্থসচিব পদে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ,
স্বরাষ্ট্রসচিব পদে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোজাম্মেল হক খান
বাণিজ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে বলে সকাল বেলাকে জানিয়েছেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বর্তমান অর্থসচিব ফজলে কবির ৩ জুলাই (আজ বৃহস্পতিবার) ও স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ ৮ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। বেসরকারীকরণ কমিশনের সদস্য রোকেয়া সুলতানা গতকাল পিআরএলে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবসহ ১০ জন সচিব আগামী ডিসেম্বরের মধ্যে অবসরে যাচ্ছেন। এর পরের ছয় মাসে অবসরে যাবেন আরও ১০ জন। অর্থাৎ জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের ২০ জন কর্মকর্তা কাছাকাছি সময়ে অবসরে যাচ্ছেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন